খাস জমিতে বহুতল নির্মান জমি মাফিয়াদের। অভিযোগ পেয়েও হাত গুটিয়ে প্রশাসনিক কর্তারা। খবর সংগ্রহ করতে গিয়ে জমি মাফিয়াদের চোখ রাঙানির কবলে সংবাদ মাধ্যমও। প্রশাসনিক কর্তাদের সদর দপ্তর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য। পুরাতন মালদা পুরসভার ১৬নং ওয়ার্ডে সদরঘাটে সরকারী খাস জমি দখল করে চলছে রমরমিয়ে নির্মান কাজ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাতন মালদার পুরসভার পুরপতি থেকে পুরবোর্ডের সদস্যরা মুখে কুলুপ এঁটেছেন বিষয়টি নিয়ে। যদিও পুরসভা সূত্রে জানা গেছে এমন নির্মানকাজের কোন অনুমোদন নেই। তবু জমি মাফিয়া করে চলেছেন বেআইনী নির্মান। এলাকার বাসিন্দারা বিয়ষটি নজরে এনেছেন সংশ্লিষ্ট কর্তাদের। তবুও কোন ফল হয় নি। দুই কাঠা জমির উপর চলছে এই নির্মান। স্থানীয় সূত্রে জানা গেছে জমি মাফিয়া লক্ষণ হালদার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ঘনিষ্ঠ কর্মী। যে কারণে প্রশাসনের কর্তারা হাত গুটিয়ে রয়েছেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
এই বিষয়ে জেলা ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবতোষ মন্ডল জানান এমন ঘটনার খোঁজ নিয়ে তদন্ত করে ব্যবস্থা করা হবে।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার জানান, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মালদা জেলা সফরের পূর্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাতন মালদা পুরসভার পুরবোর্ডের বিরুদ্ধে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/U_2C4_oJ1JI